নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২১:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৪২

গ্রেফতারকৃত আসামি নীলফামারীর সৈয়দপুরে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক প্রধান আসামি দুলাল হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকন্দর ব্যাঙমারী গ্রামের জিকরুল হকের মেয়ে সাথী বেগম দিনাজপুর পাবর্তীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের মৃত নূরুল হক মণ্ডলের ছেলে দুলাল হোসেনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় ওই মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।

ওসি জানান, সোমবার বিকালেই দুলালকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাথীর অভিযোগ বাবার বয়সী দুলাল তাকে সন্ত্রাসী কায়দায় দলবলসহ তুলে নিয়ে গিয়ে তার চাতালে আটকে রেখে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বিয়ের নাটক করে ভুয়া কাবিনে স্বাক্ষর নেয় এবং সময় সুযোগ করে তাকে স্ত্রী হিসেবে ঘরে তোলার আশ্বাস দিয়ে ভাড়াটে বাসায় তোলে। কিন্তু পরে সে তাকে রেখে কৌশলে পালিয়ে যায় এবং বিয়ের বিষয় অস্বীকার করে। স্ত্রীর অধিকার আদায়ে বিভিন্ন মহলে ধরনা দিয়েও কোনও সমাধান না পেয়ে মামলা করেন তিনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী