সৌদি বাদশার উপহার পেলেন তারা

নীলফামারী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮

সৌদি বাদশার উপহার পেলেন তারা মহামারি করোনার কারণে কর্মহীন দুস্থ মানুষের মাঝে সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় বাদশা সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে ৫০০ দুস্থের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসা মাঠে ওই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সৌদি বাদশার স্বাস্থ্য উপদেষ্টা ডা. তোহা বিন ওমর বিন সাদিক আল খতিব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংগঠনের প্রকল্প সংগঠক ওমর মাহদি হামদি, সিনিয়র কর্মকর্তা আব্দুল্লা খালেদ আল হোসাইমিন, জনসংযোগ কর্মকর্তা শেখ আলী সালেহ সাইদ বুজির, মানাহিন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, প্রধান কার্যনির্বাহী ফরিদ উদ্দিন, প্রকল্প পরিচালক মইন উদ্দিন। পুরো ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি সমন্বয় করেন জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসার খতিব হাফেজ মতিউর রহমান।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ২ কেজি লবন ও ২ লিটার সয়াবিন তেল। ওইসব খাদ্য পণ্য প্যাকেটে ভরে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণের জন্য ওই খাদ্য সামগ্রী আসে সরাসরি সৌদি আরব থেকে প্যাকেটজাত হয়ে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম