ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে জজকোর্টের দুই কর্মচারী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৫:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৫:৫৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলা জজকোর্টের কর্মচারী আব্দুস সোবাহান ও রুবেল আমিন সরকার। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার খবর আদালত পাড়ায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরে লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে জেলা জাজ মামুনুর রশিদসহ বিচারকগণ এবং আইনজীবী নেতারা ছুটে যান। দ্রুত ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তারা অনুরোধ করেন বলে জানান সদর হাসপাতালের আরএমও ডা. রাকিবুল আলম।

ওসি আব্দুল লতিফ জানান, পীরগঞ্জ রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম জানান, দ্রুতযান এক্সপ্রেসটি পঞ্চগড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি পীরগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার সময় সোবাহান ও রুবেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা লাইনের ওপর পড়ে যায়। পরে ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়।

এদিকে জেলার অনেকগুলো রেলক্রসিং মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে রেল প্রশাসন সূত্রে জানা যায়। দুর্ঘটনা কবলিত দ্রুতযান এক্সপ্রেসের যাত্রী জীবন চন্দ্র দাস জানান, রেল ক্রসিং এর দু'ধারে কোনও গেট নেই, পুরোপুরি অরক্ষিত। এখানে দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক। এ ধরনের গেট ও পাহাড়াবিহীন রেলক্রসিংগুলোর বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রশাসনের কর্মকর্মতারা তাদের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি