ডোমারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ০৩:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৩:৫৯

নীলফামারীর ডোমারে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শুভ চন্দ্র সেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুভ জোড়াবাড়ি ইউনিয়নের বেতগারা সেনপাড়া গ্রামের প্রফুল্য চন্দ্র সেনের ছেলে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে পঞ্চগড় জেলার বোদা বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান এসব তথ্য জানান।

মামলার বিবরণে জানা যায়, ওই ছাত্রীকে প্রয়াই কু-প্রস্তাব দিতো আসামি। গত বছরের ১৪ নভেম্বর দুপুরের দিকে ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। তার চিৎকারে শুভ তার শ্লীলতাহানি করে পালিয়ে যায়।

গত ২৮ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে উল্টো আসামি শুভ’র মা পবিত্রা রানী (৪৫) ও তার বাবা প্রফুল্য সেন (৫০) মেয়েটির বাড়িতে গিয়ে তাকে গালাগালি ও মারধর করে। এতে বাধ্য হয়ে গত ১৬ ডিসেম্বর শুভর ভাইসহ চার জনকে আসামি করে ডোমার থানায় একটি মামলা করে ওই মিয়েটি।

ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, আজ ভোরে পঞ্চগড় জেলা থেকে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাছানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান