দিনাজপুরের ৩ পৌরসভার ২৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

দিনাজপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৮:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৮:৩০

শনিবার (১৬ জানুয়ারি) দিনাজপুর জেলার তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য ভোটগ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। জেলার তিনটি পৌরসভার ৭৪টি ভোট কেন্দ্রের ৫২৭টি ভোটকক্ষে এক লাখ ৮৩ হাজার ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের ক্ষেত্রে তিন পৌরসভার ২৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ০

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।

তিনি জানান, শনিবার জেলার দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। দিনাজপুর পৌরসভার ৪৯টি ভোটকেন্দ্রের ৩৭৩টি ভোটকক্ষে এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটার, বিরামপুরের ১৬টি ভোট কেন্দ্রের ১০৫টি কক্ষে ৩৬ হাজার ৭৪৮ জন ভোটার এবং বীরগঞ্জের ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ১৫ হাজার ৫৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলার দিনাজপুর ও বিরামপুর পৌরসভায় গোপন ব্যালট ও বীরগঞ্জ পৌরসভায় ইভিএম পদ্ধতি ব্যবহার করে ভোটগ্রহণ হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, জেলার তিনটি পৌরসভার ৭৪টি কেন্দ্রের মধ্যে ২৮টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে দিনাজপুর পৌরসভায় ১২টি কেন্দ্র, বিরামপুর পৌরসভায় ১১টি কেন্দ্র এবং বীরগঞ্জ পৌরসভায় ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, দুই জন অস্ত্রধারী আনসার সদস্য, চার জন পুরুষ ও তিন জন নারী লাঠিধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। দিনাজপুরের তিনটি পৌরসভার আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেড় হাজারের অধিক সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও দিনাজপুর পৌরসভায় ২১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ পৌরসভায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিরামপুর পৌরসভায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি