কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ২০:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২০:৩০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জে‌রে স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোখ‌লেছুর রহমান‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

র‌বিবার (২৪ জানুয়া‌রি) ‌বিকা‌লে তা‌কে গ্রেফতার ক‌রে ফুলবাড়ী থানায় নেওয়া হ‌য় ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন ইন্সপেক্টর (তদন্ত) সারওয়ার পার‌ভেজ। এর আগে গতকাল (শনিবার, ২৩ জানুয়া‌রি) সকা‌লে জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে সাংবা‌দিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘ‌টে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে।

সাংবা‌দিক আমিনুল দৈ‌নিক বাংলা‌দেশ প্রতি‌দিন প‌ত্রিকার ফুলবাড়ী উপ‌জেলা প্রতি‌নি‌ধি হি‌সে‌বে কর্মরত। তি‌নি একই উপ‌জেলার জছিমিঞা মডেল সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, ‘আমা‌দের এক‌টি জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের কার‌ণে আমি কয়েকদিন আগে থানায় মোখ‌লেছুর গ‌ঙের বিরুদ্ধে অভিযোগ করেছি। তারা ওই জমির কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এই কারণে তারা আমার ওপর ক্ষুব্ধ হ‌য়ে লোহার রড দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়; আমা‌কে গুরুতর আহত ক‌রে। আমি এর উপযুক্ত বিচার চে‌য়ে থানায় অভিযোগ দি‌য়ে‌ছি।’

ত‌বে হামলার অভি‌যোগ অস্বীকার ক‌রে‌ মোখ‌লেছুর রহমান শ‌নিবার (২৩ জানুয়া‌রি) সন্ধ‌্যায় বাংলা ট্রিবিউনকে জানান, হামলা নয়, জ‌মি নি‌য়ে উভয় প‌ক্ষের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে উভয় প‌ক্ষের ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন।

ইন্সপেক্টর (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, সাংবা‌দিক আমিনু‌ল ইসলা‌মের করা মামলায় অভিযুক্ত‌ মোখ‌লেছুরকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে তাকে আদালতে পাঠা‌নো হ‌বে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের