দায়িত্ব নিলেন পঞ্চগড় পৌরসভার প্রথম নারী মেয়র জাকিয়া খাতুন

পঞ্চগড় প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২১:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২১:৩৯

দায়িত্ব নিয়েছেন পঞ্চগড় পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন। রবিবার (৩১ জানুয়ারি) পঞ্চগড় পৌরসভা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে সাবেক মেয়র তৌহিদুল ইসলাম দায়িত্ব বুঝিয়ে দেন তাকে।

দায়িত্ব গ্রহণ ও প্রদান অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত মেয়র জাকিয়া খাতুন পঞ্চগড় পৌরসভাকে ডিজিটাল ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি পৌরবাসীর সেবক হিসেবে কাজ করবো। আগে যেভাবে মানুষের পাশে ছিলাম তেমনি পাশে থাকবো। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পৌঁছে যাবে পৌরসভার প্রত্যেকটি এলাকায়। আমি সবাইকে নিয়ে পঞ্চগড় পৌরসভাকে উন্নত মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই।’ এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

গত ২৮ ডিসেম্বর প্রথম দফায় পঞ্চগড় পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়। আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট। মেয়র পদের আরেক প্রার্থী জাগপার শাহরিয়ার আলম হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী