লালমনিরহাট ও পাটগ্রাম পৌর নির্বাচন

বিদ্রোহী দুই মেয়র পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে দুই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীকে যুবলীগ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন ও পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ। উভয়েই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদের বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন। এ চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাটগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হলো। এর আগে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গত ৩০ জানুয়ারি তাকে শোকজ করা হয়। ওই শোকজের কোনও জবাব দেননি কাজী আসাদ।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ‘দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেখানে দলীয় নৌকা প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে পাটগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাজী আসাদুজ্জামান আসাদ কোনও মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর ও সাধারণ সাখাওয়াত হোসেন দলের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপকে একই অভিযোগে গত ৩০ জানুয়ারি শোকজের পর বহিষ্কার করেন।

লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জেলা আওয়ামী যুবলীগ বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে অর্থবিষয়ক সম্পাদকসহ দল থেকে বহিষ্কার করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম স্বপনও কোনও মন্তব্য করতে রাজি হননি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের