ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

দিনাজপুরে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার নয়নপুর আনসার ভিডিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অটোরিকশা যাত্রী দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের শিল্পী আক্তার (৩২) এবং তার মেয়ে তাজনিয়া (৩)।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক শহরের রাজবাড়ী সবজী বাগানের বাসিন্দা তরিকুল ইসলাম (৪৫) ।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দিনাজপুর সুইহারী থেকে অটোরিকশায় স্বামীর বাড়ি মহারাজপুর যাচ্ছিলেন শিল্পী। এই সময় আনসার-ভিডিপি অফিসের সামনে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু তাজনিয়া নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত শিল্পী আক্তার ও তরিকুলকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী আক্তারকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম