মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ২

রংপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর এলাকায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষচন্দ্র।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার নবাবগঞ্জ ফায়ার সার্ভিসে কর্মরত আসাদুজ্জামান (৩৫) মোটরসাইকেল নিয়ে খালাসপীর বাজার থেকে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা তোফাজ্জল হোসেনের (৬৫) বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনই নিহত হন। খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত ফায়ার সার্ভিস কর্মী আসাদুজ্জামানের বাড়ি খালাসপীর এলাকায়। বাইসাইকেল আরোহীর বাড়ি পার্শ্ববর্তী পীরগঞ্জে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের