বিএসএফের ধরে নিয়ে যাওয়া পুলিশ সদস্যকে ২২ ঘণ্টা পর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৭

পঞ্চগড় সীমান্ত দিয়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পুলিশ সদস্যকে ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। উৎকণ্ঠা সৃষ্টিকারী এ ঘটনার সমাধান হয়েছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিজিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া পুলিশ সদস্যের নাম ওমর ফারুক। তাকে বিএসএফ মারধর করেছে। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাকে হস্তান্তর করা হয়।

সূত্রটি জানায়, পতাকা বৈঠকে বিজিবি’র নেতৃত্ব দেন ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ২১ বিএন কমান্ড্যান্ট জিএস টমার। এ বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজিবির হাতে পুলিশ সদস্য ওমর ফারুককে হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি তাকে ঘাগড়া বিওপি ক্যাম্পে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সূত্রটি আরও জানায়, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুদর্শন কুমার রায় ও পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, পুলিশ সদস্য ওমর ফারুককে ভীষণ মারধর করা হয়েছে। তার মাথায় ব্যান্ডেজ রয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার মমিনপাড়া সীমান্ত থেকে পুলিশ সদস্য ওমর ফারুককে রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ধরে নিয়ে যায় বিএসএফ। নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই সীমান্তের ৪৫৩ মেইন পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পুলিশ সদস্য ওমর ফারুকসহ তিন জন মমিনপাড়া সীমান্তের কাছে যান। এসময় মমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিপাইপাড়া মহল্লার ভারতীয় নাগরিকরা তাদের আটক করেন। পরে সেখান থেকে দুই জন পালিয়ে আসলেও ওমর ফারুককে আটক করে ভারতের চানাকিয়া বিএসএফ সদস্যদের হাতে তুলে দেন ভারতীয়রা।

আরও পড়ুন: 

পঞ্চগড়ের সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী