দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৩

দিনাজপুরের বীরগঞ্জে ও পার্বতীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সুদেল ইসলাম (২২) ও নুর আলম (১৮) এবং পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের উজ্জল সরকারের ছেলে ইব্রাহিম হোসেন (১১)।

নিহতদের মধ্যে ইব্রাহিম পার্বতীপুর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র, বাকি দুই জন পাওয়ার টিলারের চালক ও হেলপার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঠাকুরগাঁও থেকে একটি পাওয়ার টিলার খড়ি নিয়ে বীরগঞ্জে আসছিল। পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাচপীর এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং গাড়ি দুটি রাস্তার ধারে ধানের ক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির নিচে চাপা পড়া দুই জনের মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান জানান, একই রাত সাড়ে ৮টায় শিশু ইব্রাহিম বাড়ি থেকে বাইসাইকেল যোগে হলদীবাড়ি বাজারে আসছিল। পথে বিপরীত থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাটক ট্রাক্টরটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী