যুবককে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাঁড় থেকে আসিফ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আসিফ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

আসিফের বাবা মানিক মিঞার অভিযোগ, কিছুদিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসমা বেগমের ছেলে আল-আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়। এর জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সাগর। পরে বাড়ি ফিরে আসে। তবে রাত সাড়ে ৮টার দিকে আসিফ আবার বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বুধবার সকালে বাড়ির অদূরে বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।’

তিনি জানান, কোনও মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে তার পা শূন্যে ঝুলে থাকে। কিন্তু তার ছেলে আসিফের পা দুটি মাটিতে লেগে ছিল। এভাবে আত্মহত্যা করা কোনোভাবেই সম্ভব না। তার ধারণা, আসিফকে শ্বাসরোধে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়।

ওসি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি