মা‌য়ের পেছ‌ন পেছন সড়ক পার হ‌তেই ট্রাকের চাকায় পিষ্ট ফা‌হিম

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৭

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম না‌মে সাত বছরের এক শিশু নিহত হ‌য়ে‌ছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কু‌ড়িগ্রাম-‌ উ‌লিপুর-চিলমারী সড়‌কের রামদাস ধনিরাম যুগীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির এ তথ‌্য জানান।

নিহত শিশু তবকপুর মণ্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু ফা‌হি‌মের মা বোরোধান নিড়ানি কাজে ক্ষে‌তে যা‌চ্ছি‌লেন। এ সময় ফা‌হিম তার পেছন পেছন সড়ক পার হওয়ার সময় মাছ বহনকারী এক‌টি ট্রাক (ঢাকা মে‌ট্রো-ট ১৫-৩৪৯৮) চাপা দিলে ঘটনাস্থ‌লেই মারা‌ যায় ফা‌হিম। পরে খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকসহ চালক রোকন আলীকে (২২) আটক করে পু‌লি‌শে দেয়।

ওসি ইমতিয়াজ কবির জানান, চালকসহ ট্রাক‌টি আটক ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের প‌রিবা‌রের সঙ্গে আ‌লোচনা ক‌রে পরবর্তী আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান