পাম্প নষ্ট হয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ

হিলি প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২৩:২৭আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:২৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় গত ৩ দিন ধরে মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে পানি না থাকাই হাসপাতালে চিকিৎসাধীন মহিলা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গত শনিবার থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে, সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে পাম্প ঠিক করায় পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সোমবার দুপুরে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে থাকা মহিলা রোগীরা নিচের টিউবয়েল থেকে পানি নিয়ে যাচ্ছেন।

হাসপাতালের মহিলা বিভাগে চিকিৎসা নেওয়া মল্লিকা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেতো অসুখের কারণে হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে, তার ওপর এখানে এসে আরও অসুস্থ হয়ে যাচ্ছি। ভেতরে পানি না থাকায় এই অসুস্থ শরীর নিয়ে দোতালা থেকে নিচে নেমে পানি নিয়ে যেতে হচ্ছে। এতো কষ্ট আর সহ্য করতে পারছি না। হাসপাতালে থাকবো না, বাড়ি চলে যাবো।’

আকলিমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, গত শনিবার সকাল থেকে আমাদের ওয়ার্ডে পানি নেই। এতে করে পানি ছাড়া এই কয়দিন খুব কষ্ট করছি। আমরা অসুস্থ মানুষ, এই অবস্থায় বাথরুম সারার ও খাবারের পানি নেওয়ার জন্য বারবার নিচে নামতে হচ্ছে। এমনকি অন্য ওয়ার্ডের বাথরুমে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এতে করে আমাদের খুব সমস্যা হচ্ছে, কিন্তু এতো করে বলেও কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। অচিরেই পানি সরবরাহের দাবি জানাচ্ছি। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.গাদ্দাফি শিকদার জানান, হাসপাতালের একটিমাত্র পাম্প রয়েছে যেটি দিয়ে হাসপাতালসহ ভেতরের কোয়ার্টারগুলোতে পানি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহে সমস্যা হয়েছে। তবে বেলা ৩টার পরে সেই পাম্পটি মেরামত করা হয়েছে। এতে করে পানি নিয়ে যে সমস্যা ছিল আপাতত সেটি সমাধান হয়ে গেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী