ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ১৭:৫৪আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:৫৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় স্বপ্না রানী (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই অভিযোগে নিহত গৃহবধূর স্বামী দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার (৫ মার্চ) সকালে নিহত গৃহবধূর স্বামী একই উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের পিন্টু বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অপরাধে পেনাল কোডের ৩০৪(ক) ধরায় মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মামলায় ঘোড়াঘাট উপজেলার বলগাড়ীগ্রামের আদর্শ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. নূর আলম ও হাসপাতালের চিকিৎসক ডা. আলী আকবর খানকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পিন্টু বাবু জানান, ভুল চিকিৎসায় তার স্ত্রী স্বপ্না রানীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

অভিযোগে বাদী উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় স্ত্রী স্বপ্না রানীকে নিয়ে আদর্শ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চেকআপ করাতে আসেন তিনি। সেখানে ডা. নূর আলম তার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করে দ্রুত সিজার করার জন্য বলেন। সাড়ে ৪টায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি ফরমে তার স্বাক্ষর নেয়। এরপর বাদী তার স্ত্রীকে হাসপাতালে রোগীদের বসার জায়গায় বসিয়ে বলগাড়ি বাজারে বিকাশে টাকা উত্তলনের জন্য যান। সেখান থেকে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে চিকিৎসক ডা. নূর আলম তাকে জানান, গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত অপারেশন করা হয়েছে এবং একটি কন্যা সন্তান হয়েছে। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হবে। এ সময় হাসপাতালের একটি মাইক্রোবাসে তার স্ত্রীকে উঠিয়ে দিয়ে রংপুরে যেতে বলা হয়। গৃহবধূর সঙ্গে একজন নার্সকে দেওয়ার অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ সেটি করেনি। অবশেষে সন্ধ্যায় রংপুরে যাওয়ার পথে ধাপেরহাট এলাকায় মাইক্রোবাসটি নষ্ট হয়। পরে বিকল্প মাইক্রোবাসে রোগীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, সকালে নিহত গৃহবধূর স্বামী পিন্টু বাবু বাদী হয়ে অবহেলা জনিত কারণে মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের