সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

হিলি প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ১৩:৩০আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৩:৩০

সীমান্ত এলাকার নানা সমস্যা নিয়ে আলোচনা করতে ভারতে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল। ভারতীয় সীমান্তররক্ষীদের (বিএসএফ) সঙ্গে সেক্টর পর্যায়ের বৈঠকে পাচার, চোরাচালান, সীমান্ত হত্যাসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আমন্ত্রণে সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোবারক হোসেন ও রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তের শূন্যরেখায় উপস্থিত হলে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএ শ্রীবাস্তব তাদের শুভেচ্ছা জানান।

পরে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলটি ভারতে গমন করেন। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এতে সেক্টর কমান্ডার ছাড়াও বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক ও ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কসহ স্টাফ অফিসাররা উপস্থিত রয়েছেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিএসএফের নতুন সেক্টর কমান্ডার ও বিজিবির নতুন সেক্টর কমান্ডারের মধ্যে সৌজন্য সাক্ষাতে অংশ নিতে একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে। সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে আজকে একই পথ দিয়ে দলটি পুনরায় দেশে ফেরত আসবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের