বিদ্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে প্রাণ গেলো দুই ভাইয়ের 

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ১৫:৫১আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৫:৫১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচ পা‌ম্পের সং‌যোগ তা‌রে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকা‌লে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে এ ঘটনা ঘ‌টে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

নিহত দুই শিশু বালাতারী গ্রামের মমিনুল হকের ছেলে আল আমিন (১২) ও আজিজুল হকের ছেলে আলীমুল (৭)। তারা সম্প‌র্কে আপন চাচা‌তো ভাই ব‌লে জানা গে‌ছে।

বিদ্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে প্রাণ গেলো দুই ভাইয়ের  স্থানীয়রা জানান, বা‌ড়ির পা‌শের জ‌মি‌তে সেচ দেওয়ার বৈদ্যু‌তিক পা‌ম্পের সং‌যোগ তার মা‌টির কাছাকা‌ছি ঝু‌লে ছিল। সকালে আল আ‌মিন ও আলীমুল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ্যুতা‌য়িত হয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা করেন।

ও‌সি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলার প্রস্তু‌তি চল‌ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম