চালকের মাথায় আঘাত, হাত-পা হারালেন হেলপার

লালমনিরহাট প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ২১:২৩আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:২৩

গেটম্যানবিহীন একটি রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর ছিটকে গিয়ে এর চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় শনিবার (২০ মার্চ) বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ট্রাক্টরের হেলপার হামিদুল ইসলাম (২৭) ট্রেনের নিচে পড়ে তার দুই পায়ের গোড়ালি ও ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ট্রাক্টরের চালক আতিকুল ইসলাম(২৫) মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

স্থানীয় লোকজন আহত দুজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক আতিকুল ইসলাম সিঙ্গিমারী মোক্তারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে এবং দুই পায়ের গোড়ালি ও এক হাত বিচ্ছিন্ন হওয়া হামিদুল ইসলাম একই ইউনিয়নের ধুবনী এলাকার মকু শেখের ছেলে।

হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী সরকার জানান, যাত্রীবাহী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি শনিবার (২০ মার্চ) বিকাল ৩টায় হাতীবান্ধা স্টেশন প্লাটফর্ম থেকে বুড়িমারী স্টেশন অভিমুখে ছেড়ে যাওয়ার ৩-৪ মিনিট পরেই সিঙ্গিমারী ইউনিয়নের দীঘিরহাট নামক স্থানে গেটম্যানবিহীন স্থানীয় একটি রাস্তা পারাপারের সময় ট্রাক্টরটি চলন্ত ট্রেনের সামনে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে ট্রেনটির লোকোমোটিভের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেনে কাটা পড়ে আহত দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি

অ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম