অপারেশনের সময় নবজাতকের মৃত্যু, পরিচালকসহ চিকিৎসক পলাতক

গাইবান্ধা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ২২:৩৮আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:৩৮

গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতক শিশুর প্রস্রাবের দ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়েছে পরিচালক, মালিকসহ চিকিৎসকরা।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর অভিযান পরিচালনা করে এই সিলগালা করেন। এসময় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, নবজাতক শিশু মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে বোনারপাড়া ডিজিটাল হসপিটালে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাসপাতাল পরিচালনার কোন বৈধতার কাগজপত্র কিংবা লাইসেন্স পাওয়া যায়নি। এ কারণে হাসপাতালটি সিলগালা করা হয়। একই সঙ্গে হসপিটালে থাকা ৫ জন রোগীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে হাসপাতাল পরিচালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ- দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অদক্ষ চিকিৎসক দিয়ে রোগীদের ভুল চিকিৎসা করে আসছিলেন। হাসপাতালে চিকিৎসা নিতে এসে মা ও নবজাতকসহ অনেকেই ভুল চিকিৎসার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপরেও কর্তৃপক্ষ দাপটের সঙ্গে হাসপাতালটি পরিচালনা করে আসছিলো।

এরআগে, মঙ্গলবার (২৭ এপ্রিল) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হসপিটালের কর্তব্যরত চিকিৎসকের অদক্ষতায় নবজাতকের প্রস্রাবের দ্বার ও শরীরের বিভিন্ন স্থান কেটে ফেলায় মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া প্রসূতি মায়ের জরায়ুতেও কাটাছেড়া করায় তিনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওই প্রসূতি মায়ের নাম মমিনা বেগম (৩৫)। তিনি সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের সাকোয়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের