ফেনসিডিলসহ কথিত নারী সাংবাদিক ও তার স্বামী আটক

হিলি প্রতিনিধি
০১ মে ২০২১, ১৭:২৬আপডেট : ০১ মে ২০২১, ১৭:২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিলসহ কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫) ও তার স্বামী মুন্না বিহারীকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (১ মে) সকালে ঘোড়াঘাটের বলাহার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মুন্না বিহারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে এবং কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি তার স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, মোটরসাইকেলে করে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম আজ সকালে বলাহার বাজারে অবস্থান নেয়। এ সময় হিলি থেকে মোটরসাইকেলে বগুড়া যাওয়ার পথে বলাহার বাজারে মোটরসাইকেলটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। পরে তারা পুলিশের সংকেত অমান্য করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী