করোনায় মৃত্যুবরণ করা ২ নার্সের পরিবার পেলো আর্থিক অনুদান

দিনাজপুর প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৭:০২আপডেট : ০৪ মে ২০২১, ১৭:০২

দিনাজপুরে মহামারি করোনার চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২ নার্সের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানের ৭৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এই চেকগুলো বিতরণ করেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুনের পক্ষে তার স্বামী স্বামী শাহাদাত হুসেন ও নার্সিং ইনস্ট্রাক্টর মোছা. আমিনা খাতুনের পক্ষে তার স্বামী জাহাঙ্গীর আলম ৩৭ লাখ ৫০ হাজার টাকার করে মোট ৭৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছে, জাতি তাদের কখনো ভুলবে না। এই করোনা সম্মুখ যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে প্রণোদনা ঘোষণা দিয়েছিলেন তা পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে এই দুই নার্সিং ইনস্ট্রাক্টর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করে। এ ব্যয় চলতি ২০২০-২০২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটের অধীন করোনা (কোভিড-১৯) সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত ৫০০ কোটি টাকা হতে নির্বাহ করা হবে।

প্রসঙ্গত, চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে গত বছরের ২ নভেম্বর নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও ১২ নভেম্বর নার্সিং ইনস্ট্রাক্টর আমিন খাতুন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম