অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ৭ কারখানাকে জরিমানা 

হিলি প্রতিনিধি
০৪ মে ২০২১, ২৩:০০আপডেট : ০৪ মে ২০২১, ২৩:০০

দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ৭টি কারখানাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চণ্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধ্বংস করে দেওয়া হয় উৎপাদিত সেমাইগুলো।

সেমাই কারখানায় অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে থাকি। এরই অংশ হিসাবে আজ গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করি। সেখানে দেখি প্রতিটি কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করছে এবং সেগুলো বাজারজাত করছে। তাদের কারোরই অনুমোদন ছিল না। এ সময় ৭টি সেমাই কারখানাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই সব কারখানায় উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী