প্রেমিকার বাড়ির পাশে বিয়ের কার্ড বিতরণ করতে এসে শ্রীঘরে

পঞ্চগড় প্রতিনিধি
১০ মে ২০২১, ২০:৪০আপডেট : ১০ মে ২০২১, ২০:৪০

বিয়ের নিমন্ত্রণ কার্ড বিতরণ করতে এসে জেলহাজতে যেতে হলো বিলাস চন্দ্র রায় (৩০) নামে এক যুবককে। তার বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বানুরহাট গ্রামে। সে ওই গ্রামের নরেন্দ্রনাথ রায়ের ছেলে।

সোমবার (১০ মে) আটোয়ারী থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বিলাসের সঙ্গে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর গ্রামের বাসিন্দা ও বোদা পাথরাজ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীরদীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছাত্রী বিলাসকে বিয়ের চাপ দিয়ে আসলে সে কালক্ষেপণ করে। বিলাস গোপনে অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নেয়। সোমবার সকালে ওই প্রেমিকার বাড়ির পাশে তার বোনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ কার্ড বিতরণ করতে আসে বিলাস। বিষয়টি ওই ছাত্রী জানতে পারলে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এক পর্যায়ে ওই ছাত্রীর বাবা-মা প্রতিবেশীদের সহায়তায় বিলাসকে আটক করে থানায় সোপর্দ করে।

প্রতারণার শিকার ওই প্রেমিকা বাদী হয়ে আটোয়ারী থানায় বিলাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

আটোয়ারী থানার ওসি মো. ইজার উদ্দীন বিলাসকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি