ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
১৪ মে ২০২১, ১৬:১৫আপডেট : ১৪ মে ২০২১, ১৮:৩০

মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।

শুক্রবার (১৪ মে) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সতিশ শিং বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলীর নিকট বিএসএফ’র পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ও অন্যদের জন্য ৩ প্যাকেট মিষ্টি উপহার দেয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফ’র রায়গঞ্জ সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়কের জন্য ৩ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় সেখানে দায়িত্বরত উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার আমাদের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আজ বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছে। বিজিবির পক্ষ থেকেও আমরা গতকালকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন সীমান্তে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দু’বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়ে থাকে। হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে, এতে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী