ছাত্রলীগ নেতাকে অস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০২১, ২২:৩১আপডেট : ২১ মে ২০২১, ২২:৩১

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সোয়া ১০টার দিকে সদর থানার ওসি (অপারেশন) মো. রজব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের আদেশে কনস্টেবল জামিলকে সদর থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  

এরআগে, বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিকআপ বাইকে ধাক্কা দিলে আসিফ মাটিতে পড়ে যান। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি পিকআপে থাকা জামিল নামে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে বাদানুবাদে জড়ান। এক পর্যায়ে কনস্টেবল জামিল নিজের কাছে থাকা অস্ত্র উঁচিয়ে হুমকি দেন বলে অভিযোগ করেন আসিফ।

ছাত্রলীগ নেতা আসিফ সরকার বলেন, পরিচয় জানার পরেও কনস্টেবল জামিল অশোভনীয় আচরণ করেন। বিষয়টি জানার পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তখন তাদেরকে শান্ত করি এবং সিনিয়র নেতাদের বিষয়টি জানাই। শুধু প্রত্যাহারেই শেষ নয়, কনস্টেবল জামিলের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের