খাদ্য গুদামের চাল আত্মসাতের চেষ্টা, কর্মকর্তা প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
২৪ মে ২০২১, ২০:১৩আপডেট : ২৪ মে ২০২১, ২০:১৩

সরকারি গুদামে চাল প্রবেশ না করলেও মিলারদেরকে বিল দেওয়ার জন্য কাগজপত্র তৈরি হয়ে গিয়েছিল। যা ছিল গুদামে চাল না দিয়েই অর্থ আত্মসাতের চেষ্টা। দিনাজপুরের খানসামায় এলএসডি খাদ্য গুদাম থেকে ৬৫১ বস্তা (প্রায় ২০ মেট্রিক টন) চাল আত্মসাতের এমন চেষ্টার অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এদিব মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, খানসামা এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কয়েকজন মিলারের নামে ১৯.৫৩০ মেট্রিক টন চালের বিপরীতে বিল তৈরি করেন। অথচ তারা খাদ্য গুদামে কোনও চাল প্রদান করেননি।

গত ২৩ মে রবিবার বিকেলে খানসামা খাদ্য গুদামে এই অনিয়ম করার চেষ্টার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলামকে অবগত করেন। পরে তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে খাদ্য গুদাম সিলগালা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। সন্ধ্যার দিকে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তিনি ও ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমন্বয়ে ঘণ্টাব্যাপী তদন্ত করে প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পান। এসময় অভিযুক্ত ওসি এলএসডি এদিব মাহমুদকে প্রত্যাহার করে পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। একইসঙ্গে ঘটনার অধিকতর তদন্তে দিনাজপুর সহকারী খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাসকে প্রধান করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ মাহমুদ ও পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়।

অভিযুক্ত কর্মকর্তা এদিব মাহমুদ

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

জানা যায়, সরকারিভাবে ৪০ টাকা কেজি দরে চলমান চাল সংগ্রহ অভিযানে প্রায় ১৯ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল গুদামে সংগ্রহ না করেই বিল উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেন অভিযুক্ত ওসি এলএসডি এদিব। এমনকি এই বিল প্রদানের জন্য কাগজপত্রও তৈরি করা হয়, যার মূল্য প্রায় ৭ লাখ টাকা। বিষয়টি স্বীকার করে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তে খানসামা ওসি এলএসডি এদিব মাহমুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের চেষ্টায় জড়িত থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের