চাকলাহাট সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
৩০ মে ২০২১, ০৯:৩৬আপডেট : ৩০ মে ২০২১, ০৯:৩৬

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্ত এলাকা থেকে শম্ভু ভূঁইয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ মে) চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে শিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। রাতেই তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। তার বাড়ি ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গামে। সে ওই গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও বিজিবি জানায়, চাকলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কহরুহাট বাজার থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় বিজিবির শিংরোড কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’