কৃষক লীগ নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জুন ২০২১, ১২:২৯আপডেট : ০৯ জুন ২০২১, ১৬:৪৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেদী হাসান নামে ওয়ার্ড কৃষক লীগের এক নেতার বাড়ি থেকে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম।

কৃষক লীগ নেতা মেহেদী হাসান দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, সকালে মেহেদী হাসানের একটি নির্মাণাধীন ঘরের বারান্দায় বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তবে এটি সক্রিয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বস্তুটি দেখতে টাইমবোমা আকৃতির। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী