চিনিকলটির কাছে শ্রমিকদের বকেয়া ৫৫ কোটি টাকা

দিনাজপুর প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৫:৪৯আপডেট : ১৪ জুন ২০২১, ১৫:৫৩
image

বকেয়া বেতনের দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। বেতন, মজুরি কমিশন, গ্রাচ্যুইটিসহ প্রতিষ্ঠানটির কাছে ৫৫ কোটি ৩৫ লাখ টাকা পাওনা রয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (১৪ জুন) সকাল ১০টায় শ্রমিক-কর্মচারীরা চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিবের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পাওনা মিটিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করার পর সেখান থেকে সরে আসেন তারা।

জানা যায়, বর্তমানে দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান
সেতাবগঞ্জ চিনিকল। কয়েক বছর ধরেই অব্যাহতভাবে লোকসান গুনছে এটি। মিল সূত্রে জানা গেছে, গত ছয় মাসে শ্রমিক-কর্মচারীদের বেতন আট কোটি ১০ লাখ ৩৫ হাজার, মজুরি কমিশন ১৫ লাখ ২০ হাজার, পিএফ বাবদ ৯ কোটি ৯৮ লাখ ৮০ হাজার, গ্রাচ্যুইটি ১১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার, ভ্যাট ও আয়কর
৬৫ লাখ ৭৭ হাজার, জামানত বাবদ এক কোটি ৫৪ লাখ, সরবরাহকারী বিল পাঁচ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকাসহ সর্বমোট ৫৫ কোটি ৩৫ লাখ টাকার বকেয়া রয়েছে।

দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় অর্থাভাবে নানান ধরনের সমস্যায় পড়েছেন এখানকার শ্রমিক-কর্মচারীরা। বারবার বকেয়া বেতনের দাবি জানালেও কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করেনি। এমন অবস্থায় আজ শ্রমিক-কর্মচারীরা একজোট হয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করেন।

কয়েকজন শ্রমিক জানান, চিনিকলটিতে আখ মাড়াই বন্ধ হয়েছে কিন্তু তাদের চাকরি থাকবে কি-না ও বেতন-ভাতা পাবে কি-না এ বিষয়ে কর্তৃপক্ষ কিছুই বলছে না। বরাবরের মতো চিনিকলের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোনও লাভ হচ্ছে না।

সেতাবগঞ্জ চিনিকলের সিডিএ নেতা তোফাজ্জাল হোসেন তোফা বলেন, গত ছয় মাস ধরে আমাদের পাওনা পরিশোধ করা হচ্ছে না। অর্থ সংকটে সংসার নির্বাহ করা দায় হয়ে পড়েছে। প্রতিটি শ্রমিক পরিবারই এখন মানবেতর জীবন-যাপন করছেন। আমাদের
দাবি শুধু একটাই, দ্রুত সময়ে আমাদের পাওনা পরিশোধ করা হোক।

ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব জানান, তার চিনিকলে সবমিলিয়ে দেনার পরিমাণ ৫৫ কোটি ৩৫ লাখ টাকা। সদরদফতরে
টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। টাকা এলেই সব বকেয়া
পরিশোধ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী