দেড় বছর পর লালমনিরহাটে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১১:০০আপডেট : ১৯ জুন ২০২১, ১২:৪৭

ত্রিবার্ষিক সম্মেলনের দেড় বছর পর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ঘোষিত এ কমিটিতে ৭৪টি পদে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর লালমনিরহাট জেলায় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মতিয়ার রহমানের নাম কণ্ঠভোটে পাস হলে পুনরায় তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। এ সময় সহসভাপতি পদে নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা স্বপনের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, চলতি মাসের গত বুধবার (১৬ জুন) ৭৫ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা শাখার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। বুধবার প্রস্তাবিত কমিটির মধ্যে ১৬ নম্বর ক্রমিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিতর্কিত একজনের নাম কেটে দিয়ে সভাপতি শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুমোদিত জেলা কমিটিতে পদ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন– সভাপতি মোতাহার হোসেন(হাতীবান্ধা); সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম(আদিতমারী), সিরাজুল হক(আদিতমারী), নজরুল হক পাটোয়ারী ভোলা(লালমনিরহাট), নজরুল ইসলাম রাজু(লালমনিরহাট), মোহাম্মদ আলী(আদিতমারী), সেকেন্দার আলী(লালমনিরহাট), খোরশেদ আলম দুলাল(লালমনিরহাট), মাহবুবুজ্জামান আহমেদ(কালীগঞ্জ), গজেন্দ্রনাথ বর্মণ(হাতীবান্ধা), মকবুল হোসেন(পাটগ্রাম), রিয়াজুল ইসলাম রিন্টু(লালমনিরহাট); সাধারণ সম্পাদক মতিয়ার রহমান(লালমনিরহাট); যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল(লালমনিরহাট), গোলাম মোস্তফা স্বপন(লালমনিরহাট)।

 

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম