গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ভরতখালি গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্বপন মিয়া (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও ভরতখালি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মো. মাহাবুব রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভরতখালি গ্রামের এক ব্যক্তি আবাদি জমি ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। এসময় ওই জমির পাশে স্বপনসহ কয়েকজন শিশু খেলা করছিলো।তখন ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়ে স্বপনকে চাপা দেয়। এতে সে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছেন। তবে ট্রাক্টরটি স্থানীয় লোকজন আটক করে রেখেছেন।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহামান জানান, দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
/এআর/







