লকডাউনেও হিলিতে আমদানি-রফতানি চালু

হিলি প্রতিনিধি
২৮ জুন ২০২১, ১৫:৪৭আপডেট : ২৮ জুন ২০২১, ১৫:৫৮

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু হলেও বন্দরের কার্যক্রম বন্ধের কোনও নির্দেশনা আমরা পাইনি। যার কারণে সকাল থেকে প্রতিদিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসার সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত করা হচ্ছে। দূর থেকে ঝুড়ির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ট্রাক থেকে কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, বন্দরে মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় ট্রাকচালকদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে তাদের রাখা হচ্ছে। তাদের বাথরুম, পানি খাওয়ার স্থান আলাদা করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তাকর্মী দিয়ে তাদের নজরদারিতে রাখছি। পাশাপাশি শ্রমিকসহ অন্যদের হাত ধুয়ে বন্দরের ভেতরে প্রবেশ করতে হয়। সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে চালু রয়েছে পণ্য আমদানি-রফতানি।

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম