সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
২৯ জুন ২০২১, ১৩:০৫আপডেট : ০১ জুলাই ২০২১, ১৭:০২

পাটগ্রাম সীমান্তে কোচবিহার-১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে রিফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তের ৮৬২ নম্বর মেইনপিলার এলাকার সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের লাশ উদ্ধার করে  নিয়ে গেছে বিএসএফ ও মাথাভাঙা থানা পুলিশ।   

নিহত রিফাত হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে।

জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম রিফাত হোসেনের মৃত্যুর বিষয় ও তার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত রিফাতের গলায় ও মাথার পেছনে গুলির চিহ্ন ছিল।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রিফাত সীমান্ত পথে গরু পারাপারে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরে বিজিবি, এলাকাবাসীসহ আমিও সীমান্তে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। প্রথমে রিফাতের পরিচয় জানা যায়নি। পরবর্তীতে ছবি দেখে রিফাতকে শনাক্ত করে স্থানীয় লোকজন।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে রিফাত হত্যা ও তার লাশ ফেরত নিয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার ও কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য কথা চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম