কুড়িগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৩:০৪আপডেট : ০১ জুলাই ২০২১, ১৩:১৫

কুড়িগ্রাম পৌর এলাকার সবুজপাড়া ও উলিপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাব। গ্রেফতার দুই জন হলেন মো. আব্দুল কাদের সালমান ও মো. মিনহাজুল ইসলাম। বৃহস্পতিবার (১ জুলাই) র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশির আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাবের একটি দল বুধবার রাতে কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়া ও কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার নারকেলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শের প্রচার-প্রচারণা চালাচ্ছিলো। এই প্রক্রিয়ায় তারা সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, চাঁদা উত্তোলন করে আসছিল।  

র‌্যাবের দাবি, তারা উগ্রবাদে উদ্বুদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ সম্পর্কিত বিভিন্ন লেখা প্রচার করতো। গ্রেফতার দুই জনের থেকে উগ্রবাদে উদ্বুদ্ধ হয় এমন বই, জঙ্গিবাদে প্রচারণার কাজে ব্যবহৃত মোবাইলফোন, সিম, মোমেরিকার্ড, বিভিন্ন সামাজিক মাধ্যমে তার পোস্ট করা উগ্রবাদি লিফলেট ও জঙ্গি কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশির আহাম্মেদ জানান, গ্রেফতার দুই জনে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী