রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১৫:৫০আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫:৫৪

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত তিন নারীসহ ১৪ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫১ জনে। শনিবার (৩ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষায় ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২১ দশমিক ৫৬ শতাংশ। এ সময় দিনাজপুরে পাঁচ জন, ঠাকুরগাঁওয়ে চার জন, গাইবান্ধায় দুই জন এবং পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে এক জন করে মারা গেছেন। 

রংপুর বিভাগে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৬১টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৬৯২ জনের। আর সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৫০ জন।

ডা. জাকিরুল ইসলাম জানান, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে দিনাজপুরে আট হাজার ৯৮০, রংপুরে ছয় হাজার ৩৫৭ ও ঠাকুরগাঁওয়ে তিন হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে, এক হাজার ৫৬৫ জন। স্বাস্থ্যবিধি অমান্য, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধান না করায় রংপুর বিভাগে করোনা সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রংপুরে করোনা হাসপাতালে ১০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই। আর সাধারণ শয্যা খালি রয়েছে মাত্র ৯১টি।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম