হিলি দিয়ে ফিরেছেন ভারতে আটকেপড়া ৩০৫ যাত্রী

হিলি প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৪:২৩আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৪:২৩

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে যাত্রীরা দেশে প্রবেশ করছেন। রবিবার (৪ জুলাই) দুপুরে চেকপোস্ট দিয়ে একজন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে হিলি দিয়ে মোট ৩০৫ জন যাত্রী দেশে ফিরেছেন।

ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলে তাদেরকে নির্ধারিত আইসোলেশনে রাখা হচ্ছে ও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তাদের প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এ পর্যন্ত এই পথ দিয়ে ৩০৫ জন ভারত থেকে দেশে ফিরেছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সম্পূর্ণ হওয়ায় ১৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি দেশের অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপ্তাহে তিন দিন আটকেপড়া যাত্রীদের দেশে প্রবেশের নির্দেশনা দেওয়া হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এ ধরনের নির্দেশনা এখনও আমরা পাইনি। হয়তোবা কোনও কারণে বেনাপোলে এই পদ্ধতি চালু করতে পারে তবে আমরা এখনও এমন কোনও নির্দেশনা পাইনি। এর ফলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আগের মতোই ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম