রংপুর বিভাগে কমেছে মৃত্যু-শনাক্ত

রংপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৫:৪০আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:৪০

রংপুর বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দিনে ১১৭ জনের মৃত্যু হলো। আর করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। শনিবার (১০ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে লালমনিরহাট জেলায় তিন, নীলফামারীতে দুই, ঠাকুরগাঁওয়ে এক ও দিনাজপুরে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩২ জনে। 

ডা. জাকিরুল আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৮৬৫টি নমুনা পরীক্ষায় ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩২ দশমিক ১৪ জন। রংপুর বিভাগে এ পর্যন্ত মোট এক লাখ ৭৩ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৯৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৪০ জন।

তিনি জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণের বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এই জেলায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৩৯, রংপুরে সাত হাজার ৯৭ ও ঠাকুরগাঁওয়ে চার হাজার ৪২২।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম