সাঁতার শিখতে নদীতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

রংপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ২০:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:৪০

রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলো-উপজেলার ওসমানপুর গ্রামের রবিউলের মেয়ে রবিনা আখতার (১৬) ও রাবেয়া বশরী (১০) এবং তাদের চাচাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছয় দিন আগে শেখপাড়া গ্রাম থেকে ফুফু কোহিনুর বেগমের বাড়ি নাটারাম এলাকায় বেড়াতে আসে তিন বোন। আজ বিকালের দিকে তারা বাড়ির কাছে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে ডুবে যায়। আশপাশের লোকজন ও স্বজনরা মিলে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক এএইচ সানাউল হক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি হাবিবুর রহমান জানান, তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় কেউ কোনও অভিযোগ করেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী