টাঙ্গাইলে একসঙ্গে ৬ সন্তান প্রসব, বাঁচলো না কেউই

টাঙ্গাইল প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ০২:০৫আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০২:০৫

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। শিশুদের মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। জন্মের কিছুক্ষণের মধ্যেই সব নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসূতি  সুমনা আক্তার (২৪) বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন দুপুরের দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সুমনা আক্তার পরপর ছয় সন্তান প্রসব করেন। সুমনা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী।

সুমনার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার কালমেঘা কড়ইচালা গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে একই উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের সুমনার বিয়ে হয়। পাঁচ মাস আগে সুমনা গর্ভবতী হলে টাঙ্গাইলের এক গাইনি চিকিৎসক ওই দম্পতিকে জানান- সুমনার গর্ভে চারটি সন্তান বড় হচ্ছে। এরপর থেকেই সুমনা নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। ১৫ দিন আগে সুমনার স্বামী ফরহাদ হোসেন সিঙ্গাপুর চলে যান। পরে আজ সকালে অন্তঃসত্ত্বা সুমনা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

পরে স্বজনরা সুমনাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি ছয়টি সন্তান প্রসব করেন। প্রবাসী ফরহাদের মামা নজরুল ইসলাম বলেন, ‘পেটে ব্যাথা অনুভব করলে সুমনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে সুমনা ছয়জন সন্তানের জন্ম দেয়। জন্মের পরপরই শিশুগুলো মারা যায়। সুমনার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে।’

গড়গোবিন্দপুর উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুমনার মামা শ্বশুর শাহজাহান মিয়া বলেন, ‘এক সঙ্গে ছয় সন্তানের জন্মের খবর পেয়ে পরিবারটি অনেক খুশি হয়েছিল। পরে একে একে সবগুলো সন্তানের মৃত্যু হয়। শিশুদের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছেন। এ দম্পতির আগে কোনও সন্তানাদি নেই।’

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বলেন, ‘ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। হাসপাতালে আনার পর তিনি ছয়টি সন্তান প্রসব করেন। পরে কিছুক্ষণের মধ্যেই সব নবজাতকের মৃত্যু হয়।’

/ইউএস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী