ধানক্ষেত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির লাশ উদ্ধার

হিলি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৮:১৮আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৮:১৮

দিনাজপুরের হিলিতে ধানক্ষেত থেকে কার্তিক কিসকু (৪০) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে হিলির চন্ডিপুর-বৈগ্রাম সড়কের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কার্তিক কিসকু চন্ডিপুরের উপজাতি পাড়ার নগেন কিসকুর ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অলক কুমার বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশকে জানাই। পুলিশ এসে লাশ উদ্ধার করে। শনিবার ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে ফেরেনি কার্তিক।

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ধানক্ষেতে উপুড় হয়ে পড়েছিল লাশটি। পাশেই ঘাস কাটার কাস্তে পাওয়া যায়। ঘাসের বস্তাও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে লাশ দুদিন আগের। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। এটি হত্যাকাণ্ড নাকি মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের