টিকা না নেওয়ায় কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ করলেন মেয়র

হিলি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২২:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:৪৩

করোনার টিকা না নেওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন সাময়িক বন্ধ করে দিয়েছেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। টিকা নেওয়ার পর বিষয়টি মেয়রকে জানালে বেতন দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের।

সোমবার (০৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সব কর্মকর্তা-কর্মচারীর শতভাগ টিকা গ্রহণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছেন পৌর মেয়র। পৌরসভার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। যাদের মধ্যে কয়েকজন টিকা নেননি। পৌর মেয়রের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে অনেকেই টিকা নিয়েছেন। দুজন কর্মচারী টিকা নেননি। তারা অন্তঃসত্ত্বা হওয়ায় টিকা নিতে পারেননি। তবে সরকার যেহেতু অন্তঃসত্ত্বা নারীদের টিকা প্রদানের কথা জানিয়েছেন, সে মোতাবেক তারাও নেবেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, করোনার সংক্রমণ রোধে পোরসভার পক্ষ থেকে ‘নো মাস্ক নো সার্ভিসসহ’ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ জন্য সারাদেশের মধ্যে হিলি করোনার সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আছে। সীমান্তবর্তী জেলা হওয়ার পরও করোনার সংক্রমণের হার কম। এরই মধ্যে যখন টিকা কার্যক্রম শুরু হয়েছে তখন পৌরসভার সবার জন্য টিকা গ্রহণের ব্যবস্থা করেছি। এ জন্য পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে টিকা নিতে বলেছি। যারা সুযোগ থাকার পরও টিকার প্রথম ডোজ নেননি পৌরসভার ওসব কর্মকর্তা-কর্মচারীর বেতন সাময়িক বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকজন টিকা নিচ্ছিলেন না, বেতন বন্ধের পর তারাও নিয়েছেন। টিকার কার্ড দেখিয়ে বেতন নিচ্ছেন সবাই।

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক