হিলির দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি

হিলি প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ১৬:৫৩আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৭:৩৮

দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে আনতে রেয়াতি শুল্ক মূল্যে বেসরকারি পর্যায়ে হিলি স্থলবন্দরের দুই আমদানিকারক প্রতিষ্ঠান আট হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানির অনুমতি পেয়েছে। প্রতিবেশী দেশটি থেকে চাল আমদানির জন্য আরও অনেক আমদানিকারক প্রতিষ্ঠান আবেদন করলেও তা অনুমতি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া গত ১৭ ও ১৮ আগস্টের দুইটি বরাদ্দপত্র অনুযায়ী হিলি স্থলবন্দরের দুই আমদানিকারক প্রতিষ্ঠান রেয়াতি শুল্ক মূল্যে এ চাল আমদানির অনুমতি পেয়েছে। এর মধ্যে ইউনাইটেড রাইস মিল পাঁচ হাজার ও রকি এন্টারপ্রাইজ তিন হাজার টন চাল আমদানি করবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বাজারে চালের দাম সহনশীল পর্যায়ে রাখতে চালের আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। চালের আমদানি শুল্কহার কমিয়ে দেওয়ায় ভারত থেকে চাল আমদানির লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই দুই আমদানিকারক প্রতিষ্ঠান মোট আট হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। যেহেতু আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারিত, সে কারণে বাকিদের অনুমোদন পাওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এতে আরও আমদানিকারক চাল আমদানির অনুমতি পাবেন।’

তিনি আর বলেন, ‘ইতোমধ্যেই যেসব প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়েছে তারা আইপির জন্য আবেদন করেছে। আইপি হাতে পাওয়ার পর চালের জন্য এলসি খুলবে। সব প্রক্রিয়া শেষে আগামী দুই-একদিনের মধ্যে ভারত থেকে দেশে চাল আমদানি শুরু হতে পারে। আর বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলে দেশের বাজারে নিত্য এ পণ্যটির মূল্য নিয়ে যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে তা কমে আসবে।’

প্রসঙ্গত, দেশের বাজারে চালের দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনতে বেসরকারি পর্যায়ে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। একইসঙ্গে চালের আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গত ১২ আগস্ট প্রজ্ঞাপন জারি করে সরকার। সেইসঙ্গে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। এর আগে, চালের আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ নির্ধারণ থাকার ফলে আমদানিতে পড়তা না থাকায় চলতি বছরের ৩০ এপ্রিল থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা।

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম