মোটরসাইকেলে ছাগল নিয়ে পালানোর সময় ধরা পড়লো দুই ভাই 

লালমনিরহাট প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ০৯:৪৮আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৯:৪৮

মোটরসাইকেলে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই ভাই। ছাগলসহ হাতেনাতে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) তাদের পুলিশে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম। রবিবার (২২ আগস্ট) তাদের আদালতে হাজির করা হবে বলে জানান তিনি। 

ছাগলসহ ধরা পড়া দুই ভাই কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকার মৃত. মোজাম্মেল হকের ছেলে মো. মোশারফ হোসেন পবন (৩৯) ও মো. ইকবাল হোসেন স্বপন (৩৪)।

ওসি সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেলযোগে লালমনিরহাট থেকে নিজবাড়ি কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ ও ইকবাল। এ সময় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্বপ্রান্ত থেকে একটি ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। এসময় ছাগল মালিক আমিনুর রহমানের চিৎকারে স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে হাসিমের তেল পাম্প এলাকায় তাদের আটকানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের আটক করে ছাগল ও মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে। গ্রেফতার দুই সহোদরকে রবিবার (২২ আগস্ট) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতে উপস্থিত করা হবে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি