দিনাজপুরে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু, আইসিইউতে ২

দিনাজপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৮:১৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৮:১৭

দিনাজপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে চার কিশোরসহ সাতজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার শেখপুরা ৮নং উপশহর এবং চিরিরবন্দর উপজেলার সুখদেবপুর এলাকায় বজ্রাঘাতের এসব ঘটনা ঘটে।

শেখপুরায় মৃতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মণ্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬)। এ সময় আহত হয়েছেন সাজু (১৭), ইদ্রিস আলীর ছেলে মমিনুল (১৬) ও মৃত সিদ্দিকের ছেলে হাসান (১৬)।

জানা গেছে, আজ বিকালে ফুটবল মাঠে খেলছিল ওই কিশোররা। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।’

এদিকে, জেলার চিরিরবন্দর উপজেলার সুখদেবপুর এলাকায় বজ্রাঘাতে সাইমুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), মোকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৬) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলীর (২৫) মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা বাড়ির পাশে পুকুরে মাছ ধরছিল। এ সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক