সীমান্ত এলাকা থেকে ২৩টি ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ০০:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০০:৪৩

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ ও সংগঠন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আসা ২৩টি ভারতীয় গরু উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার ওই সীমান্ত এলাকার দুটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক বাজার মূল্য নয় থেকে দশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম নামে তিন চোরাকারবারি ভারত থেকে এই গরু পাচার করে আনে। গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ওই তিন জনের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গরুগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ওই তিন চোরাকারবারির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধার গরুগুলোর আইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম