মিথ্যা তথ্যে দেশসেরা উদ্ভাবকের পুরস্কার নেওয়া শিক্ষা কর্মকর্তাকে বদলি

হিলি প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৯:৫৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:০২

মিথ্যা তথ্য দিয়ে দেশসেরা উদ্ভাবকের পুরস্কার নেওয়া ও বিদ্যালয়ের কাজ না করে বিল উত্তোলনের জন্য ভুয়া বিল দাখিলের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান রনিকে বদলি করা হয়েছে। 

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী। এর আগে রবিবার (২২ আগস্ট) মন্ত্রণালয় থেকে তাকে বদলির আদেশ দেওয়া হয়। হাকিমপুর উপজেলা থেকে সরিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তাকে পদায়ন করা হয়েছে।

স্বপন কুমার রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে। ৩১ আগস্টের মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। মঙ্গলবার আমার কাছে রিলিজ অর্ডার চেয়েছেন। তাকে রিলিজ অর্ডার দিয়েছি। তার স্থানে নতুন কেউ এলে দায়িত্ব বুঝে নেবেন। আপাতত সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্বপালন করবেন।

প্রসঙ্গত, কাজ না করে উপজেলা হিসাবরক্ষণ অফিসে প্রধান শিক্ষকদের মাধ্যমে ভুয়া বিল ভাউচার ও ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া বিল দাখিলের অভিযোগ উঠে মাসুদুল হাসান রনির বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। 

একই সঙ্গে করোনাকালীন স্কুল বন্ধ থাকায় অনলাইনের মাধ্যমে হওয়া ক্লাসগুলো রেকর্ড করে মেমোরি কার্ডের মাধ্যমে সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার আইডিয়া দিয়ে দেশসেরা উদ্ভাবকের পুরস্কার নেন তিনি। যদিও উপজেলার কোনও স্কুলেই এমন কার্যক্রম চালু হয়নি, মেমোরি কার্ড দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতি, কর্তৃপক্ষসহ শিক্ষার্থীরা অভিযোগ করেন।

উপজেলায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষা কর্মকর্তা মেমোরি কার্ডের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে পাঠদানের আইডিয়া উদ্ভাবন করেন। একই সঙ্গে ৯৫ ভাগ শিক্ষার্থীকে মেমোরি কার্ডের শিক্ষার আওতায় আনা হয়েছে দাবি করে তার আইডিয়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান। ওই আইডিয়ায় দেশসেরা উদ্ভাবকের পুরস্কার পান। যদিও সরেজমিনে, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাননি বাংলা ট্রিবিউন প্রতিনিধি।

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম