নিখোঁজ যুবককে উদ্ধারে নদীতে নেমে প্রাণ গেলো ডুবুরির

দিনাজপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১১:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১১:৫৮

দিনাজপুরের কাহারোলে নিখোঁজ যুবককে উদ্ধারে নদীতে নেমে আব্দুল মতিন (৪২) নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ ঘটনা ঘটে। আব্দুল মতিন রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজী বিগ্রহ নৌ পথে দিনাজপুর শহরের রাজবাড়ি আসার পথে সুজন দেব শর্মা নামে এক যুবক নদীতে পড়ে হারিয়ে যান। তিনি কাহারোল উপজেলার সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে।
স্থানীয়রা নদীতে নেমে তাকে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

শনিবার সকাল থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে পানির ভেতর কিছু একটার সঙ্গে আব্দুল মতিনের রশি আটকে যায়। তিনি দীর্ঘ সময় আটকে পড়েন। পরে তার সহকর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মর্তুজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের