ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেলের ২ আরোহীর 

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় অপর একজন গুরুতর আহত হন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকা থেকে ঠাকুরগাঁও শহরে আসার পথে মোটরসাইকেল আরোহীদের ট্রাকটি চাপা দেয়। 

দুর্ঘটনায় নিহতরা হলেন পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দালউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭), অপরজন পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল (২২)। আহত ব্যক্তি পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল(২৬)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকা থেকে তিন জন আরোহী ঠাকুরগাঁও শহরে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

অপরজনের অবস্থার মারাত্মক অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম