সন্ত্রাসী হামলায় বেরোবির শিক্ষক-শিক্ষার্থী গুরুতর আহত    

রংপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থী বহিরাগত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) পৃথক এ দুটি ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ ভোররাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে পার্কের মোড়ের পারকিউ ছাত্রাবাস থেকে সরদারপাড়ায় বন্ধুদের ছাত্রাবাসে যাচ্ছিলেন। এসময় তিন অজ্ঞাত যুবক তাকে রাস্তায় দাঁড় করিয়ে মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পরাগ তাতে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তার মোবাইলফোনটিও নিয়ে নেয় তারা।

শিক্ষার্থীরা প্রক্টর গোলাম রব্বানীকে বিষয়টি জানালে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে পরাগকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরাগের বন্ধু সুব্রত বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের পার্ক মোড় এলাকাটি সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অথচ পুলিশ ফাঁড়ি থাকলেও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে ভোরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মঞ্জু মর্নিংওয়াকে বের হয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। একদল সন্ত্রাসী ছুরি ও রামদা দিয়ে মাথা-ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। এসময় তার মোবাইলফোনটিও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. নকিব।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহত শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে দেখা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী